রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার এসপি এম এন মোর্শেদ।
পিবিআই জানায়, কেরানীগঞ্জের শাহনাজ বেগমের ইতালিপ্রবাসী ছেলে শাহাদাত খানের সঙ্গে ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে টিটুর পরিচয় হয়। ওই পেজে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করা হতো।
পরে নারী সেনা সদস্যের পরিচয় দিয়ে এবং নারীকণ্ঠে ফোনে কথা বলে শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন টিটু। একপর্যায়ে বিভিন্ন কৌশলে শাহাদাত ও তার পরিবারের কাছ থেকে প্রায় সাত লাখ টাকা নেওয়া হয় বলে জানিয়েছে পিবিআই।
পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলার তদন্তের ধারাবাহিকতায় টিটুকে গ্রেপ্তার করা হয়।