দীর্ঘদিন ধরে সাধারণ বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের ভিসা কার্যক্রম বন্ধ থাকায় দেশটিতে কর্মী পাঠানোর ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছিল। নতুন এই চুক্তিকে সেই অচলাবস্থা কাটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
যদিও বর্তমানে বাংলাদেশিদের জন্য ওমানের সাধারণ ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি, তবে ভিসা পুনরায় চালুর বিষয়ে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্টদের আশা, চলতি মাসে ওমানের প্রতিনিধি দলের ঢাকা সফরের পর কর্মী পাঠানোর প্রক্রিয়া আরও স্পষ্ট হবে এবং বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি হবে।