সৌদি আরবে সজীবের সঙ্গে কর্মরত বন্ধু আল আমিন মুঠোফোনে দেশে থাকা স্বজনদের তাঁর মৃত্যুর খবর জানান। পরে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে।
সজীবের চাচা আবুল কাশেম বলেন, পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ছিলেন তাঁর ভাতিজা। আকস্মিক এ মৃত্যুতে পরিবারটি চরম সংকটে পড়েছে। তিনি দ্রুত সজীবের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, রোববার দুপুরে সজীবের মৃত্যুর খবর পাওয়ার পর মরদেহ দেশে আনার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। পরবর্তী আইনি ও দাপ্তরিক কার্যক্রম সহজ করতে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পরিবারের প্রয়োজনীয় তথ্যও সংগ্রহ করা হয়েছে।