মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে সৌদি আরবের এই কৌশলগত পাইপলাইনটি একাধিকবার হামলার শিকার হয়েছে। এর আগে গত মাসে সৌদি কর্তৃপক্ষ পূর্বাঞ্চলের প্রধান তেলক্ষেত্রগুলো থেকে লোহিত সাগরের ইয়ানবু টার্মিনাল পর্যন্ত বিস্তৃত প্রায় ১,২০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়। ইরাকভিত্তিক ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর সৌদি তেল স্থাপনায় হামলার পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
জ্বালানি বাজার বিশ্লেষক এবং পণ্য পরিবহন ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত ১১ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পাইপলাইনটির মাধ্যমে তেল পরিবহন সম্পূর্ণ বন্ধ ছিল।
সৌদি আরবের জন্য ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি বাধাগ্রস্ত হলে এই পাইপলাইনই সৌদির জন্য বিকল্প রপ্তানি পথ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে নতুন করে পাইপলাইনটিতে হামলা দেশটির তেল সরবরাহ ও আন্তর্জাতিক রপ্তানি ব্যবস্থায় নতুন চাপ তৈরি করতে পারে।