সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, মালয়েশিয়া থেকে বাংলাদেশে রেমিট্যান্সের পরিমাণও উল্লেখযোগ্য। একই সঙ্গে দেশটির শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের কাছে আকর্ষণীয় হওয়ায় দ্রুত কর্মী পাঠানোর ব্যবস্থা করার দাবি জানানো হয়।
বায়রার পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশ সরকার ইতোমধ্যে যোগ্য রিক্রুটিং এজেন্সিগুলোর তালিকা মালয়েশিয়া সরকারের কাছে পাঠিয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জানিয়েছিলেন, মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর কাজ চলছে। তিনি আরও বলেন, কর্মী পাঠানোর নির্দিষ্ট প্রক্রিয়া চূড়ান্ত হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এ অবস্থায় দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ার শ্রমবাজার চালুর পাশাপাশি কর্মীদের অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ ও প্রতারণা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।