এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জ্যাকসন হাইটসে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচি ও সমাবেশ দেখা গেছে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে বাংলাদেশি অধ্যুষিত এলাকাটি।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো ভাষণ দেবেন তিনি।
সফরে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিউইয়র্কে রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও নজর রাখছে স্থানীয় কর্তৃপক্ষ।