তৃতীয় ধাপে পরিদর্শনে শনাক্ত হওয়া আইন লঙ্ঘনের ঘটনায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি ও অপরাধের ধরন অনুযায়ী মামলা, শাস্তিমূলক ব্যবস্থা এবং প্রযোজ্য ক্ষেত্রে নির্বাসন-সংক্রান্ত কার্যক্রমও নেওয়া হতে পারে।
মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ করে অ-ওমানি কর্মীদের নিয়োগে অনিয়ম ও শ্রমবাজারে অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে যৌথ পরিদর্শন দল গঠন করা হয়েছে। এসব দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করছে।
কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখা, শ্রম আইন লঙ্ঘনের প্রবণতা কমানো এবং বৈধ ও সুশৃঙ্খল কর্মসংস্থান ব্যবস্থা নিশ্চিত করা।
এদিকে ওমানে কর্মরত প্রবাসীদের নিজেদের বৈধ কাগজপত্র, কর্মচুক্তি ও কাজের অনুমোদন ঠিক আছে কি না, তা নিশ্চিত করার পাশাপাশি দেশটির শ্রম আইন ও বিধিবিধান মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।