এ সম্পর্কিত আরও খবর
নির্বাচনী অনিয়মের শুনানির জন্য 'নির্বাচনী ট্রাইব্যুনাল' গঠন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম
-
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করবেন।
হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় দেখা গেছে, এই বেঞ্চে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনী আবেদনপত্র গ্রহণ ও শুনানির এখতিয়ার থাকবে। একই সঙ্গে এ সংক্রান্ত রুল ও আবেদনপত্রও এই বেঞ্চে উপস্থাপন করা যাবে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৪৫ দিনের মধ্যে নির্বাচনী অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ রয়েছে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গেজেটে স্বাক্ষর করেন। এতে নির্বাচিত সদস্যদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে। শিগগিরই তাদের শপথ গ্রহণের আয়োজন করা হবে। তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন