এ সম্পর্কিত আরও খবর
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে সম্পন্ন করার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৪ মে ২০২৬, ০২:৫২ পিএম
-
ছবি: সংগৃহীত
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে সম্পন্ন করা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রামিসা হত্যা মামলার চার্জশিট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার চার্জশিট আজকের মধ্যেই দেয়া হবে। ৫ থেকে ৭ দিনের মধ্যে এ মামলার বিচারকাজ সম্পন্ন করা যাবে।
বিচার প্রসঙ্গে তিনি বলেন, এ হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার নিশ্চিত করা যাবে। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যা যা করা দরকার, সরকারের পক্ষ থেকে তা করা হবে।
তিনি আরও বলেন, সমাজে কিছু মূল্যবোধের ঘাটতি তৈরি হয়েছে, যার কারণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে। সরকার কঠোরভাবে এসব ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। যার কারণে অপরাধীরা দ্রুত গ্রেপ্তার হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন