এ সম্পর্কিত আরও খবর
রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৪ মে ২০২৬, ১০:৫৪ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলার চার্জশিট আজ শনিবার (২৪ মে) দাখিল করা হতে পারে। হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার ডিএনএ পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যেই তদন্ত কর্মকর্তার হাতে পৌঁছেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ বলেন, ‘ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শেষ হয়েছে এবং রবিবার চার্জশিট দাখিল করা হতে পারে।’
তিনি আরো জানান, তিনি চার্জশিট প্রস্তুত করছেন এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএনএসহ বিভিন্ন প্রতিবেদন পরীক্ষা করছেন।
পুলিশ জানায়, অভিযুক্তকে ২০ মে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ জবানবন্দি রেকর্ড করেন এবং পরে অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তারা জানান, অভিযুক্ত ব্যক্তি শিশু রামিসাকে কৌশলে একটি কক্ষে নিয়ে গিয়ে অপরাধ সংঘটিত করেন। ঘটনার পর তিনি প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন এবং পরে পালিয়ে যান।
জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অভিযুক্ত দাবি করেন, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন।
তদন্তকারীরা আরো জানান, অভিযুক্ত ও ভুক্তভোগীর পরিবারের মধ্যে আগে কোনো শত্রুতার প্রমাণ পাওয়া যায়নি।
ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা ২০ মে পল্লবী থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেন। সেদিনই পুলিশ অভিযুক্ত ও তার স্ত্রীকে আদালতে হাজির করে এবং তদন্তের স্বার্থে পৃথক আবেদন জমা দেয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডির পক্ষ থেকে সব ফরেনসিক রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন