এ সম্পর্কিত আরও খবর
বেনজীর আহমেদের ক্যাশিয়ার নিলয় জোয়ার্দার গ্রেপ্তার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম
-
ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলন দমাতে অর্থের যোগান দিয়েছিলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার রিফাত নিলয় জোয়ার্দার।
একাধিক হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও, এতদিন বহাল তবিয়তেই ছিলেন এ ব্যক্তি। ঢাকা শহরে সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদের দখলকৃত একাধিক ফ্ল্যাট এই রিফাতের তত্ত্বাবধানেই রয়েছে। ফ্ল্যাটগুলো ভাড়া দিয়ে সেই ভাড়ার টাকা প্রতি মাসে উত্তোলন করে বেনজীর এবং মনিরুলের কাছে পৌঁছিয়ে দিচ্ছিলেন রিফাত। অবশেষে আজ রিফাত নিলয় জোয়ার্দারকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি ইউনিট। ধানমন্ডি রোড নং ১৪/এ,বাড়ি নং -২৯, মনোরমা এ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন