এ সম্পর্কিত আরও খবর
বাংলিশ থেকে মুক্তির উপায়
- নকীব মাহমুদ জামী
- প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৩ এএম
-
ছবি: সংগৃহীত
স্মার্টফোনের যুগে বাংলিশ ব্যবহারের কারণে বাংলা বানান ভুলে যাওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। শুধু ভুলেই যাচ্ছি না, অনেক সময় শব্দের শুরুটা মনে থাকলেও শেষের অক্ষরগুলো লিখতে গিয়ে মস্তিষ্ক যেন আর কাজ করে না। এর একটি বড় কারণ স্মার্টফোনের কিবোর্ডে থাকা সোয়াইফ ও অটো-সাজেশন ফিচার।
আমরা যখন কিবোর্ডে কোনো শব্দের প্রথম কয়েকটি অক্ষর লিখি, তখনই পুরো শব্দটি সাজেশনে চলে আসে। ফলে আমরা পুরো শব্দটি নিজে না লিখে সাজেশন থেকেই বেছে নিই। এভাবে নিয়মিত করতে করতে আমাদের নিজস্ব চিন্তা ও বানান চর্চা কমে যায়, এবং ধীরে ধীরে মস্তিষ্কের সেই সক্ষমতাও দুর্বল হয়ে পড়ে।
এখন আসা যাক মূল সমস্যায়। বাংলিশ (বাংলা ভাষা ইংরেজি অক্ষরে লেখা) ব্যবহারের কারণে আমাদের মস্তিষ্ক থেকে ধীরে ধীরে সঠিক বাংলা বানান হারিয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো স্মার্টফোন ব্যবহারের শুরুতেই বাংলা কিবোর্ড ব্যবহারের সঠিক অভ্যাস তৈরি না করা। ফলে বাংলা টাইপিং কঠিন মনে হওয়ায় অনেকেই বাংলিশে অভ্যস্ত হয়ে পড়ে। একসময় বাংলা লেখা বিরক্তিকর মনে হয়, আর নিয়মিত চর্চা না থাকায় বানানও ভুলে যেতে শুরু করি।
এই সমস্যা থেকে উত্তরণের উপায়:
১. বাংলা টাইপিং শেখা:
প্রথমদিকে কষ্ট লাগলেও নিয়মিত চর্চার মাধ্যমে বাংলা টাইপিং সহজ হয়ে যাবে।
২. সাজেশনের ওপর নির্ভরতা কমানো:
টাইপ করার সময় অটো-সাজেশন বা সোয়াইফ ফিচার ব্যবহার না করে নিজে নিজে বানান লিখার অভ্যাস গড়ে তুলতে হবে।
৩. ধৈর্য ধরে অনুশীলন করা:
শুরুতে ভুল হতেই পারে। তবুও থেমে না গিয়ে নিয়মিত বাংলা লেখার চেষ্টা চালিয়ে যেতে হবে।
৪. দৈনন্দিন জীবনে বাংলা ব্যবহার বৃদ্ধি:
মেসেজ, পোস্ট, নোট সব জায়গায় বাংলার সঠিক লিখিত রূপ ব্যবহার করার অভ্যাস করতে হবে।
বাংলা আমাদের মাতৃভাষা একে সঠিকভাবে লেখা ও ব্যবহার করা আমাদের দায়িত্ব। একটু সচেতনতা আর চর্চাই পারে এই সমস্যার সমাধান করতে।
লেখক, নকীব মাহমুদ জামী
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন