এ সম্পর্কিত আরও খবর
বাজারে আনল স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম
-
ছবি: সংগৃহীত
সান ফ্রান্সিসকো স্মার্টফোনের দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর এক নতুন যুগের সূচনা করল টেক জায়ান্ট স্যামসাং। আমেরিকার সান ফ্রান্সিসকোতে আয়োজিত ‘গ্যালাক্সি আনপ্যাকড’ (Galaxy Unpacked) ইভেন্টে পর্দা উন্মোচিত হলো বহুল প্রতীক্ষিত Galaxy S26 সিরিজের।
তিনটি মডেলে আসা এই সিরিজের প্রধান আকর্ষণ হলো এর জাদুকরী ‘প্রাইভেসি ডিসপ্লে’ এবং ‘এজেন্টিক এআই’, যা ফোনকে স্রেফ যন্ত্র থেকে ব্যক্তিগত সহকারীতে রূপান্তর করবে।‘প্রাইভেসি ডিসপ্লে’ ব্যক্তিগত তথ্যে ভাগ বসানো অসম্ভবগ্যালাক্সি এস২৬ (S26) আল্ট্রা মডেলে স্যামসাং নিয়ে এসেছে অভাবনীয় ‘প্রাইভেসি ডিসপ্লে’ প্রযুক্তি। এর ফলে ফোন ব্যবহারকারী ছাড়া অন্য কেউ যদি পাশের থেকে স্ক্রিনের দিকে উঁকি দেয়, তবে সে কেবল কালো অংশ দেখতে পাবে।
এস ২৬ ও এস ২৬
এই দুটি মডেলে ব্যবহার করা হয়েছে এক্সিনোস ২৬০০ চিপসেট। এতে থাকছে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সরসহ ট্রিপল ক্যামেরা সেটআপ। এস২৬ মডেলে ৪৩০০ এমএএইচ এবং এস ২৬ প্লাস মডেলে ৪,৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন