এ সম্পর্কিত আরও খবর
‘জঙ্গি হামলায়’ মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পিএম
-
ছবি: সংগৃহীত
মালির বিভিন্ন সামরিক স্থাপনায় সমন্বিত জঙ্গি হামলার মধ্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
রোববার (২৬ এপ্রিল) এ খবর আসে। তার একদিন আগে শনিবার আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী ও তুয়ারেগ বিদ্রোহীদের সমন্বিত হামলার সময় গ্যারিসন শহর কাতিতে তার বাসভবনে আক্রমণ চালানো হয়।
দেশটির সামরিক বাহিনী নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে এটিকে এখন পর্যন্ত অন্যতম বড় হামলা হিসেবে দেখা হচ্ছে।
২০২০ ও ২০২১ সালে ধারাবাহিক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সামরিক সরকারের কেন্দ্রীয় ব্যক্তি ছিলেন কামারা।
দীর্ঘদিন ধরে মালিতে আল জাজিরার হয়ে কাজ করছেন সাংবাদিক নিকোলাস হক। তিনি জানিয়েছেন, ‘নিহত সাদিও কামারা সামরিক নেতৃত্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন। অনেকের কাছে ভবিষ্যৎ নেতা হিসেবেও বিবেচিত হচ্ছিলেন।’
তিনি আরও বলেন, ‘তার মৃত্যু দেশটির সশস্ত্র বাহিনীর জন্য বড় ধাক্কা।’
নিকোলাস হকজানান, রাজধানী বামাকো থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত কাতি শহরে কামারার বাসভবনে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। কাতি একটি শক্তভাবে সুরক্ষিত সামরিক শহর হিসেবে পরিচিত।
তিনি বলেন, ‘কাতিকে দেশের সবচেয়ে নিরাপদ স্থানগুলোর একটি ধরা হয়। তবুও আল-কায়েদা সংশ্লিষ্ট জামায়াত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন এবং আজাওয়াদ লিবারেশন ফ্রন্টের তুয়ারেগ যোদ্ধারা সেখানে হামলা চালাতে সক্ষম হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন