এ সম্পর্কিত আরও খবর
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ জন নিহত
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১১:৫২ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের (কনস্ট্রাকশন) সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এরমধ্যে তাজ উদ্দিন ইসলাম (২৫) নামে লক্ষ্মীপুর এক যুবক নিহত হন।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নিহতের খালাতো ভাই আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তাজ লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
আব্দুল খালেক জানান, তাজ উদ্দিন চার বোনের এক ভাই। তার নিজের চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। জীবিকার তাগিদে প্রায় চার লাখ টাকা খরচ করে তাজ প্রায় ৮ মাস আগে মালদ্বীপ যায়। সেখানে সে একটি আবাসিক হোটেলে (রিসোর্ট) কাজ করতেন।
তিনি আরও বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আমার ভাই মারা গেছে। তার পরিবারটি অসহায় হয়ে গেছে। তার বাবা কিডনি জনিত রোগে আক্রান্ত।
গণমাধ্যম সূত্র জানায়, শুক্রবার ভোরে মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের (কনস্ট্রাকশন) সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। পরে গেস্টহাউসের ভেতর থেকে সাত বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। নিহতরা অন্যরা হলেন মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। এ ছাড়া গুরুতর আহত অপর দুই বাংলাদেশি কর্মী হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
এ বিষয়ে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ গণমাধ্যমকে জানান, আহত দুজনের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে খোঁজখবর নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে এবং নিহত ব্যক্তিদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন