এ সম্পর্কিত আরও খবর
রিয়াদে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ এএম
-
ছবি: সংগৃহীত
সৌদি আরবের রিয়াদে যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভীর্যের মধ্যে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাস চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন।
এরপর দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এছাড়া রিয়াদের বাংলাদেশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল বাংলা ও ইংরেজি সেকশন পৃথক পৃথকভাবে অস্থায়ী বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর কমিউনিটির বিভিন্ন সংগঠন এ সময় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসীদের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন দূতাবাস।
এর মধ্যে রয়েছে মহান মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণে কোরআন তেলাওয়াত। আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়।
স্বাধীনতার দিবসের তৎপর্যের উপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে হানাদারদের বিরুদ্ধে ৯ মাস লড়াই সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা এনে দিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধারা। যার কারণে আমরা লাল সবুজের পতাকা হাতে পেয়েছি।
তিনি আরও বলেন, লাল সবুজ পাসপোর্ট নিয়ে বিশ্বে ১ কোটি উপর বাংলাদেশি কাজ করে দেশের উন্নয়নে অংশীদার। জুলাই যোদ্ধারা আমাদের নতুন বাংলাদেশ এনে দিয়েছে- প্রতিটি আন্দোলন সংগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র। যারা আমাদের এই উদ্দেশ্য সাধনে আত্মত্যাগ করেছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইনের প্রতি শ্রদ্ধাবান থেকে বৈধ পথে রেমিটেন্স প্রেরনের আহ্বান জানান। অনুষ্ঠানে মহান শহীদদের আত্মার মাগফেরাত ও বাংলাদেশের সার্বিক উন্নয়নে বিশেষ দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন