এ সম্পর্কিত আরও খবর
মির্জা আব্বাসকে কাল সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৭:০৯ পিএম
-
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আগামীকাল দুপুর ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হবে। তার চিকিৎসার জন্য ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতির জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েকদিন ধরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
এদিকে, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় বিএনপির নেতাকর্মী ও তার ভক্তরা দোয়া ও মোনাজাত করছেন। দলটির শীর্ষস্থানীয় নেতারাও তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন