এ সম্পর্কিত আরও খবর
নীলফামারীর সাবেক এমপি আশিকা তিন দিনের রিমান্ডে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৭:৩৩ পিএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার নীলফামারী-৩ আসনের (সংরক্ষিত) সাবেক সংসদ সদস্য (এমপি) মোছা. আশিকা সুলতানাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকালে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. মঞ্জরুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আল মামুন হোসাইন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে গতকাল রাত ১১ টা ৫০ মিনিটে মিরপুর ১১ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম রিমান্ডের বিরোধিতা করে শুনানি করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ জুন মিরপুর-১ এ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০-৫০ জন সরকার বিরোধী মিছিল করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা তাদের কাছে থাকা বিভিন্ন ব্যানার ফেস্টুন রেখে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজে দেখা যায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা মিছিল করেছে। ওই ঘটনায় পুলিশ বাদী মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওই ঘটনার সাথে আসামি আশিকা সুলতানা জড়িত আছে। তিনি আওয়ামী লীগের একজন অর্থদাতা বলেও পুলিশ দাবি করে। সুতরাং মিছিলের মূল রহস্য উদঘাটন, পলাতকদের গ্রেপ্তার ও আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিলের নেতৃত্বদানকারীদের রহস্য উদঘাটনে তাকে রিমান্ডে নেয়া প্রয়োজন বলে মনে করেন তদন্ত কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন