এ সম্পর্কিত আরও খবর
সেই মোদাব্বেরকে বুকে জড়িয়ে ধরে দুঃখপ্রকাশ করলেন বিএনপি নেতা সালাম
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৫:০০ এএম
-
ছবি: সংগৃহীত
অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেনকে বুকে জড়িয়ে ধরে দুঃখপ্রকাশ করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মোদাব্বের হোসেনকে বুকে জড়িয়ে ধরেন তিনি এবং দুঃখপ্রকাশ করেন।
তিনি বলেন, আমি দুঃখপ্রকাশ করছি। ভিড়ের মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে ভাবিনি। আমি উনাকে খুব ভালোবাসি। উনি সিনিয়র লোক এরকম ঘটনা ঘটানো ঠিক হয়নি। যেটা ঘটেছে তার জন্য আমি দুঃখিত।
এসময় সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেন বলেন, এটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সালাম সাহেবের সঙ্গে আমার সম্পর্ক ভালো। ওনি বিএনপি নেতা আমার পরিবারও বিএনপির। আমাদের অপজিশনে যারা আছে তারা এটাকে বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে। সালাম ভাই আমাদেরই লোক। ওনার সম্মান আমার সম্মান। আমি এতে মনে কিছু রাখিনি।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন