এ সম্পর্কিত আরও খবর
ধানমন্ডি ৩২ থেকে সন্দেহভাজন কিশোর ও যুবক আটক
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:০২ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন এক কিশোর ও এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে কিশোর ও দুপুর ১টার দিক যুবককে আটক করা হয়। ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্যমতে, আটক কিশোরের বয়স ১৪। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। যুবকের বয়স ২২ বছর।
ঘটনাস্থলে দেখা যায়, আটক কিশোরের পরনে প্যান্ট-কোট-টাই রয়েছে। তার হাতে একটি ব্যাগ আছে। আটকের পর তাকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
পুলিশ কর্মকর্তা শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার কথা বিভ্রান্তিকর। সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিচ্ছে। একবার বলছে সে ছাত্রদল করে। আরেকবার বলছে ছাত্রশিবির করে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্রসহ অন্যান্য আলামত দেখে মনে হচ্ছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন