এ সম্পর্কিত আরও খবর
বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ এএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর আজ শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচনের বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল, নতুন সরকার গঠনের প্রস্তুতি, জোটের রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তারেক রহমান।
এর আগে, নির্বাচনের ফলাফল আসার পর গতকাল শুক্রবার গভীর রাত পর্যন্ত গুলশানে নিজ কার্যালয়ে অবস্থান করেন তারেক রহমান। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা তার সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। নতুন সরকার গঠন নিয়ে সেখানে দফায় দফায় বৈঠক করেন তিনি।
সূত্র : বাসস
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন