এ সম্পর্কিত আরও খবর
বিএনপিকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় পার্টির একাংশ। দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার যৌথভাবে এ অভিনন্দন জানান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) যৌথ বিবৃতিতে তারা উল্লেখ করেছেন, বিএনপি তথা তারেক রহমানের এই বিজয় দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণের প্রতীক। তারা আশা প্রকাশ করেছেন যে, তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে।
জাতীয় পার্টির একাংশের নেতারা আরো বলেছেন, বিএনপি সরকারের নেতৃত্বে দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের নবযাত্রা সূচিত হবে। যেখানে সব দলমতের মানুষ নির্বিঘ্নে তাদের মত প্রকাশ করতে পারবেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে দৃঢ়ভাবে কাজ করবেন। একই সঙ্গে দেশের সাধারণ জনগণের জন্য একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি সক্রিয় থাকবেন
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন