এ সম্পর্কিত আরও খবর
নারী সহিংসতা ধামাচাপা দিতেই জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম
-
ছবি: সংগৃহীত
নির্বাচনি প্রচার ঘিরে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর চলমান হামলা, নির্যাতনসহ সহিংসতাকে ধামাচাপা দিতেই দলের আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এ বিষয়ে যত দ্রুত সম্ভব তদন্ত করে জড়িতদের বের করে আনার দাবি জানানো হয়েছে।
সোমবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই দাবি জানান।
তিনি বলেন, নির্বাচনি প্রচার শুরু হওয়ার পর এ পর্যন্ত ১৭ জেলায় ৩৩ জায়গায় বিভিন্নভাবে একটি দলের লোকেরা জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলা, হুমকি ও শারীরিকভাবে আঘাত করেছে। এটা চরম অশনি শঙ্কেত। রোববার দলটির এক নেতা নারীদের বোরকা ও হিজাব নিয়ে আপত্তিকর কথা বলেছেন। এতে নারীদের ভিতিকর ম্যাসেস দেওয়া হচ্ছে।
জুবায়ের বলেন, সারা দেশে জামায়াতের প্রতি নারীদের বিপুল সমর্থন দেখা যাচ্ছে। এজন্যই হয়তো তাদের মাঝে চাপ সৃষ্টি হয়েছে। এজন্য তারা এধরণের কর্মকাণ্ড ঘটাচ্ছে।
তিনি বলেন, নারীদের জন্য আমরা কি করবো, সেই প্রত্যাশাকে সামনে রেখে জামায়াত আমির কথা বলছেন। উল্টো তার টুইটার আইডি হ্যাক করা হয়েছে। এতে আবার বঙ্গভবনের ইমেইল আইডি ব্যবহার করা হয়েছে-এটা খুব উদ্বেগজনক। এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে এসব মিথ্যা অভিযোগের মোকাবিলা করবো। সব ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করা হবে বলে আশা করি। জামায়াত বিপুল জনসমর্থন নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন