এ সম্পর্কিত আরও খবর
ভোটের অধিকার থাকলে জনগণের সমস্যার সমাধান হতো: তারেক রহমান
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:১৩ এএম
-
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির সরকার চালানোর অভিজ্ঞতা আছে। বিএনপি জানে কীভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। খালেদা জিয়ার সময় দেশে দুর্নীতি তলানিতে ছিল। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহে নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, গত ১৫ বছর দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। ভোটের অধিকার না থাকায় জনগণের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটের সমস্যার সমাধান হয়নি। যদি ভোটের অধিকার থাকতো তাহলে জনগণের সমস্যার সমাধান হতো। মানুষ চায় অসুস্থ হলে তারা যেন সময়মতো চিকিৎসা সুবিধা পায়। মানুষ মৌলিক অধিকারগুলোর নিশ্চয়তা চায়।
তারেক রহমান বলেন, বিএনপির বিরুদ্ধে এখন স্বৈরাচারের ভাষায় কথা বলা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন