এ সম্পর্কিত আরও খবর
ঢাকা-১৮ আসন
এনসিপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বিএনপির হামলার অভিযোগ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ এএম
-
ছবি: সংগৃহীত
ঢাকা-১৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে খিলক্ষেত থানার ডুমনী নূরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় আরিফুল ইসলাম নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
আরিফুল ইসলাম ফেসবুক লাইভে জানান, “বিএনপির সন্ত্রাসীদের হামলায় আমার বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলে আমাকে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে ডুমনী বাজারে নিয়ে এসেছেন।”
তিনি দাবি করেন, ডুমনী বাজার এলাকায় শান্তিপূর্ণ গণসংযোগ চলাকালে বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে এই কাপুরুষোচিত হামলা চালায়। নির্বাচনের আগমুহূর্তে প্রতিপক্ষের এই সহিংস আচরণ প্রমাণ করে, তারা জনসমর্থনে ভীত হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
হামলার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে তাৎক্ষণিকভাবে এনসিপির নেতাকর্মীরা ডুমনী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন