এ সম্পর্কিত আরও খবর
আজ ৩ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম
-
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রোববার রাজধানী ঢাকার তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের পক্ষে পৃথক জনসভা অনুষ্ঠিত হবে। এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত সূত্র জানায়, সকাল ১১টায় যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় ঢাকা-৫ আসনের প্রার্থী কামাল হোসেনের পক্ষে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াত আমিরের পাশাপাশি জামায়াতে ইসলামী ও ১০ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেবেন।
এছাড়া দুপুর ২টায় গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নানের পক্ষে জনসভা অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা-৭ আসনের প্রার্থী হাজী এনায়েত উল্লাহর পক্ষে আরেকটি নির্বাচনি জনসভার আয়োজন করা হয়েছে।
এই তিনটি জনসভাতেই জামায়াত ও ১০ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন। জনসভাগুলো সফল করতে জামায়াতে ইসলামী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন