এ সম্পর্কিত আরও খবর
জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনি প্রচারণা শুরু
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:২৩ এএম
-
ছবি: সংগৃহীত
১০ দলীয় নির্বাচনি জোটের সমর্থনপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারণা আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল পৌনে ৩টায় মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজন করা এই সমাবেশে ডা. শফিকুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনি আইন অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সব দলের নির্বাচনি প্রচার শুরু হয়েছে, যা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলবে। এ ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারণা আজকের জনসমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন