এ সম্পর্কিত আরও খবর
সিলেটে তরুণদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০১:৩৫ এএম
-
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটের তরুণ প্রজন্মের সঙ্গে দেশের ভবিষ্যৎ, রাজনীতি ও নীতিনির্ধারণ নিয়ে খোলামেলা আলোচনা করবেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে ‘দ্যা প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি তরুণদের মতামত শুনবেন এবং প্রয়োজন অনুযায়ী দিকনির্দেশনা প্রদান করবেন।
মতবিনিময় পর্বের পর তিনি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দলের প্রথম নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানিয়েছেন, অনুষ্ঠানে তরুণদের দেশ গড়ার বিষয়ে ভাবনা ও প্রত্যাশা শোনা হবে এবং তারেক রহমান তাদের সঙ্গে খোলাখুলিভাবে আলোচনা করবেন। অংশগ্রহণকারীরা মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থী।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন