এ সম্পর্কিত আরও খবর
জামায়াত আমিরের নির্বাচনি জনসভা কাল দুপুরে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১১:১০ এএম
-
ছবি: সংগৃহীত
ঢাকা-১৫ আসনে নিজ নির্বাচনি এলাকা থেকে টানা চার দিনের প্রচার সফর শুরু করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মিরপুর ১০ নম্বরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এরপর ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফর করবেন এবং ২৫ জানুয়ারি ঢাকার তিনটি নির্বাচনি এলাকায় গণসংযোগে অংশ নেবেন।
বুধবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি জানান, ২৩ জানুয়ারি সকালে ঢাকা থেকে যাত্রা করে বেলা ১১টায় পঞ্চগড়ে জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির। পরে দুপুরে দিনাজপুর, বিকেলে ঠাকুরগাঁও এবং সন্ধ্যায় রংপুরে জনসভায় অংশ নেবেন। ওই রাত তিনি রংপুরেই অবস্থান করবেন।
২৪ জানুয়ারি সকালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন ডা. শফিকুর রহমান। এরপর গাইবান্ধার পলাশবাড়ীতে জনসভায় বক্তব্য দেবেন। পর্যায়ক্রমে তিনি শেরপুর, সিরাজগঞ্জ শহর ও উল্লাপাড়া এবং পাবনায় জনসভায় যোগ দেবেন।
২৫ জানুয়ারি তিনি ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে প্রচারণা চালাবেন বলে জানান জুবায়ের।
তিনি আরও বলেন, জামায়াত আমিরের সফরসূচি সংশ্লিষ্ট নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন এবং স্থানীয় নির্বাচনি কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা আশাবাদী।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন