এ সম্পর্কিত আরও খবর
নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না: আসিফ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০২:৫২ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নিজস্ব প্রতিবেদক, কালাম মুহাম্মাদ: ‘আমি শঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন নির্বাচন কমিশন বাস্তবায়ন করতে পারবে না।’ রবিবার রাতে নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে জরুরি এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নির্বাচন কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের ছাড় দেওয়া হয়েছে এবং তাদের নির্বাচনে অংশগ্রহণের বৈধতা দেওয়া হয়েছে। আজ এবং গতকাল পুরো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল, দেশের জনগণ এবং সবার কাছে যে আস্থা অর্জন করার কথা ছিল, তা হারিয়েছে।
এর বাইরে আমরা আরও দেখেছি যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার স্পষ্টভাবে একজন প্রার্থীর পক্ষে বক্তব্য দিয়েছেন, যার বিরুদ্ধে আপিল শুনানি চলছিল। তিনি বলেছেন, ওই প্রার্থী বাধ্য হয়ে দেশের বাইরে ছিলেন এবং বাধ্য হয়েই বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছেন।
বিএনপির প্রার্থীদের বিষয়ে অভিযোগ করে আসিফ বলেন, অনেক বিতর্কিত প্রার্থীকে সংবিধান ও আইন লঙ্ঘন করে বৈধতা দেওয়া হয়েছে। চট্টগ্রামের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী একজন ঋণখেলাপি ব্যক্তি, তাকেও নির্বাচন কমিশন বৈধতা দিয়েছে।
এমন পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এই নির্বাচনে অংশগ্রহণ করব কি না, তা পুনর্বিবেচনার সময় এসেছে বলে আমরা মনে করছি। তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে দলটির রাজনৈতিক সংসদে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন