এ সম্পর্কিত আরও খবর
দ্বৈত নাগরিকত্বের জন্য কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী মো. আবদুল গফুর ভূইয়ার প্রার্থীতা বাতিল
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ এএম
-
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করেছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানির শেষ দিনে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচনি হলফনামায় নিজের দ্বৈত নাগরিকত্বের তথ্য উল্লেখ না করার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। কুমিল্লা-১০ আসনটি নাঙ্গলকোট ও লালমাই অঞ্চল অন্তর্ভুক্ত।
এর আগে, রবিবারই আপিল শুনানির শেষ দিনে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নও বাতিল করা হয়েছিল। তার প্রার্থিতা বাতিলের কারণ ছিল ঋণখেলাপি হওয়া।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন