এ সম্পর্কিত আরও খবর
সুখবর পেলেন বিএনপির দুই নেতা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ এএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠনের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে সীতাকুন্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলীয় কার্যক্রমে অংশ নেওয়াসহ সব ধরনের স্বীকৃতি প্রদান করা হয়।
নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়ে দুই নেতা বলেন, আল্লাহর কাছে শুকরিয়া এবং দলের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে সীতাকুন্ডে গণমানুষের নেতা আসলাম চৌধুরীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এর আগে ৭ নভেম্বর দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন এবং চট্টগ্রাম জেলাধীন সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন