এ সম্পর্কিত আরও খবর
চাঁদপুরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ এএম
-
ছবি: সংগৃহীত
চাঁদপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এতে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
জানাজার নামাজ শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির আকাশে একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দেশের গণতন্ত্র রক্ষায় তিনি ছিলেন আপোসহীন নেত্রী। তার দেখানো পথ অনুসরণ করেই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি পরিচালিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন