এ সম্পর্কিত আরও খবর
খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ এএম
-
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যাগে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের পুনিয়াউটস্থ এলাকায় জেলা বিএনপির সভাপতির কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি এবিএম মোমিনুল হক মুমিন, যুগ্ম সম্পাদক মাইনুল হাসান চপল সহদলীয় নেতাকর্মী।
খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে ভিড় করতে শুরু করেন নেতাকর্মীরা। পরে কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম ও দোয়া করা হয়।
এ সময় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। গণতন্ত্রের সংকটকালে নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন। সংগ্রামী নেত্রীর চলে যাওয়া দেশের রাজনৈতিক অধ্যায়ের এক অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে সাত দিনব্যাপী কোরআন খতম, গণঅভিমত গ্রহণ, দোয়াসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন