এ সম্পর্কিত আরও খবর
মনোনয়ন ফরম তুললেন তারেক রহমান
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ এএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন দলটির নেতাকর্মীরা। বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান।
রোববার (২১ডিসেম্বর) সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম তোলেন দলটির নেতাকর্মীরা। বেলা সাড়ে ১২টার দিকে তারেক রহমানের পক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বিষয়টি নিশ্চিত করেছে জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া জেলা বিএনপির নেতারা দুপুর সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় (জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়) থেকে মনোনয়ন ফরম কিনেছেন।’
যদিও বিষয়টি জানেন না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’
মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিএম সিরাজ, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন