এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৪০ এএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। শুক্রবার (৭ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার নেতৃত্বে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
রুহুল আমিন ভূঁইয়া বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। লক্ষ্মীপুরের ৪টি আসনেই জামায়াতের প্রার্থী দেওয়া হয়েছে। দাঁড়িপাল্লায় ভোটের জন্য আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। দাঁড়িপাল্লায় ভোট চেয়েই আজকের শোভাযাত্রা।
জামায়াতের নেতারা জানায়, জেলা শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে রায়পুরের হায়দরগঞ্জ এবং উপজেলা শহর হয়ে পানপাড়া-পালেরহাট হয়ে পুনরায় লিল্লাহ মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হবে।
এই শোভাযাত্রায় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ, সদর উপজেলা জামায়াতের আমির হুমায়ুন কবীর, সেক্রেটারি ফয়েজ আহম্মদ, রায়পুর উপজেলা জামায়াতের আমির নাজমুল হক ও সেক্রেটারি আব্দুল আউয়াল রাসেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন