এ সম্পর্কিত আরও খবর
কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ এএম
-
ছবি: সংগৃহীত
লালমনিরহাটের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক নজরুল ইসলাম মোল্লাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার অডিটোরিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নজরুল ইসলাম মোল্লা দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী হাজীরহাট এলাকার মৃত রেফাজ মোল্লার ছেলে।
কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, নজরুল ইসলাম মোল্লা সন্ত্রাসবিরোধী আইনে দায়ের মামলার আসামি। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন