এ সম্পর্কিত আরও খবর
আজই শেষ দিন, যেভাবে ভোট দেবেন বাংলাদেশের মিথিলাকে
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৩:২০ এএম
-
ছবি: সংগৃহিত
আজই শেষ দিন, যেভাবে ভোট দেবেন বাংলাদেশের মিথিলাকে
থাইল্যান্ডে চলছে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান পিপলস চয়েস। পিপলস চয়েসে শুরু থেকেই অসাধারণ পারফর্ম করছেন মিথিলা। কখনো প্রথম, কখনো দ্বিতীয়- এভাবে ভোটের তালিকায় দারুণ লড়াই চলছে।
আজ ১৯ নভেম্বর ভোট দেয়ার শেষ দিন। তাই দেশবাসীর কাছে ভোট চেয়েছেন মিথিলা। তিনি বলেন, ‘আমরা দেখিয়ে দিয়েছি, বাঙালিরা চাইলে কত কিছু করতে পারে। আজই শেষ দিন। আশা করি বাংলাদেশ আবার এক নম্বরে যাবে।’
পিপলস চয়েসে প্রথম হলে সরাসরি সেরা ৩০ জনের একজন হয়ে প্রতিযোগিতায় লড়বেন মিথিলা। তাই তাকে ভোট দেয়া খুব গুরুত্বপূর্ণ।
যেভাবে ভোট দেয়া যাবে মিথিলাকে-
১. মিস ইউনিভার্স অ্যাপ চালু করুন
২. দেশ তালিকা থেকে বাংলাদেশ নির্বাচন করুন
৩. ‘গেট ভোট’ বেছে নিন
৪. ‘পিপলস চয়েস’ অংশে তানজিয়া জামান মিথিলা নির্বাচন করুন
৫. বিজ্ঞাপন দেখলে অতিরিক্ত ভোট যোগ হবে
পিপলস চয়েসের রেজাল্ট জানানো হবে ২১ নভেম্বর। ফলাফল সামনে রেখে নিজেকে শান্ত রাখছেন মিথিলা। তিনি বলেন, ‘ফলাফল যাই হোক, আমি খুশি। দেশের মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় পাওয়া। এই পাওয়া নিয়েই সামনে এগিয়ে যাব।’
মিস ইউনিভার্স হয়ে দেশে ফিরতে চান মিথিলা। তিনি জানান, বিজয়ী হলে ক্ষুধামুক্তি নিয়ে কাজ করবেন। ২০১৬ সাল থেকে যেভাবে বন্যার্ত, পথশিশু ও অসহায় মানুষের পাশে থেকেছেন সেটা চালিয়ে যাবেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন