এ সম্পর্কিত আরও খবর
মেসির গোল নিয়ে খায়রুল বাসারের মজার পোস্ট
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম
-
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে আর্জেন্টিনার জয় এবং লিওনেল মেসির গোলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রসবোধের মাধ্যমে ভক্তদের নজর কেড়েছেন অভিনেতা খায়রুল বাসার।
নিজের ফেসবুক পোস্টে মেসির গোল নিয়ে মজা করে তিনি লিখেছেন, “মেসি আসবেন আর গোল হবে না! তা বেমানান লাগবে বলে উনি ১ গোলেই থামলেন আরকি!”
আর্জেন্টিনার খেলার ধরন নিয়েও নিজের মন্তব্য তুলে ধরেন এই অভিনেতা। তিনি লেখেন, “একটু আয়েসি দল, তাই অতিরিক্ত চাপ না থাকলে ৩ গোলের ওপর আমরা যেতে চাই না। তাছাড়া অল্পতে কাজ হলে অতিরিক্ত ভয়-ভীতি প্রদর্শনের চর্চাও আর্জেন্টিনার নাই।”
প্রতিপক্ষ জর্ডান জাতীয় ফুটবল দল-এর পারফরম্যান্সের প্রশংসা করে তিনি আরও লেখেন, “মোটকথা, ভালো একটা দলের বিপক্ষে জর্ডান ভালো চেষ্টা করেছে। আগামীর জন্য শুভকামনা।”
খায়রুল বাসারের এই রসিক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার মজার মন্তব্য ও ফুটবল নিয়ে আবেগের প্রশংসা করেছেন, আবার অনেকে নিজেদের সমর্থনের কথাও জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন