এ সম্পর্কিত আরও খবর
ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চাইলেন দীপা খন্দকার
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১০:৫১ এএম
-
ছবি: সংগৃহীত
বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার বর্তমানে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। একক, ধারাবাহিক নাটক কিংবা সিনেমা—সব মাধ্যমে বিচরণ রয়েছে তার। এমন ফুরফুরে মেজাজেই হঠাৎ দুঃসংবাদ দিলেন অভিনেত্রী। কদিন ধরে তার সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক সমস্যায় জর্জরিত বলে জানালেন অভিনেত্রী।
বুধবার (১৭ জুন) সামাজিক মাধ্যমে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন দীপা খন্দকার। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, গত ২৭ মে তিনি কানের চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু চিকিৎসকের অমনোযোগিতার কারণে বাঁধল বিপত্তি। কী হলো আমার বলো তো?
তিনি বলেন, মে মাসের ২৭ তারিখ ইএনটি-নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসকের অমনোযোগিতার কারণে আজ ২২ দিন ভয়াবহ কান ব্যথাসহ নানা সমস্যায় কষ্ট পাচ্ছি। তার ওপর কাল একটা উবারের (গাড়ি) দরজা খুলতে গিয়ে কোথায় যেন খোঁচা লেগে বাম হাতের আঙুল থেকে রক্ত বের হয়ে গেল। আজ (বুধবার) শুটিংয়ে কস্টিউম রুমের দরজা খুলতে গিয়ে ডান হাত কেটে রক্ত বের হয়ে গেল।
দীপা খন্দকারের বান্ধবী পেশায় চিকিৎসক জানালেন টিটেনাস ইনজেকশন দেওয়ার কথা। এমন বৈরী পরিস্থিতি থেকে স্বাভাবিক হওয়ার আশায় ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী।
উল্লেখ্য, অভিনেত্রী দীপা খন্দকার বর্তমানে বিটিভির নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’-এ অভিনয় করছেন। এরই মধ্যে প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। এ ধারাবাহিকটি রচনা ও পরিচালনায় আছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন