এ সম্পর্কিত আরও খবর
সংসারের পাঁচ মাস পর আইনি বিয়ে সারলেন মধুমিতা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০২:১৯ পিএম
-
ছবি: সংগৃহীত
আইনি বিয়ে সারলেন ওপার বাংলার অভিনেতা সৌরভ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী মধুমিতা সরকার। দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের পর চলতি বছরের জানুয়ারিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছিলেন তারা। এই বিয়ের পাঁচ মাসের মাথায় এবার আইনি বিয়ের (রেজিস্ট্রি) মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি নিলেন এই তারকাদম্পতি।
সম্প্রতি মধুমিতা তার সামাজিক মাধ্যমে আইনি বিয়ের ছবি শেয়ার করে এই খবর নিশ্চিত করেছেন। কোনো ধরনের জাঁকজমক ছাড়া একেবারে সাধারণ পোশাকে দুই পরিবারের সদস্যদের নিয়ে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।
এদিন মধুমিতা পরেছিলেন রাস্ট অরেঞ্জ রঙের সালোয়ার কামিজ, মেকআপ ছিল না একেবারেই। অপরদিকে, দেবমাল্যের পরনেও একেবারে ক্যাজুয়াল পোশাক।
এই দম্পতির জীবনের বিশেষ এই মুহূর্তে তাদের পোষ্য কুকুরটিও সঙ্গে ছিল। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আজ থেকে আমি আইনতভাবে তোমার স্ত্রী হলাম।
এটি দেবমাল্যর প্রথম বিয়ে হলেও অভিনেত্রী মধুমিতার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন। তবে কয়েক বছরের মাথায় তাদের সেই সংসারের বিচ্ছেদ ঘটে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন