এ সম্পর্কিত আরও খবর
মডেল ইকরা সাবেক স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনলো
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ এএম
-
ছবি: সংগৃহীত
সাবেক স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকি।
দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা নথিভুক্ত করেন। ইকবার দাবি, ১১ ফেব্রুয়ারি তাঁকে শারীরিকভাবে আক্রমণ করা হয়। তাঁর অভিযোগ, তাঁর সাবেক স্বামী তাঁকে নির্যাতন করেছেন এবং ছুরি দিয়ে ভয় দেখানোরও চেষ্টা করেছেন।
ক্ষতস্থানের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন ইকরা, সঙ্গে মামলার কপির ছবিও জুড়ে দিয়েছেন তিনি।
আবেগঘন এক পোস্টে ইকরা লিখেছেন, ‘দীর্ঘদিন তিনি নীরব ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন। নীরবতা কেবল অত্যাচারীকে রক্ষা করে, ভুক্তভোগীকে নয়।’
ইকরা বলেন, তিনি সুস্থ হয়ে উঠছেন। একই সঙ্গে তিনি প্রতিটি মেয়ের নিরাপত্তা ও সুরক্ষার জন্য দোয়া করেন। পাশাপাশি নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা ও সাহস জাগানোর আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন