এ সম্পর্কিত আরও খবর
বেকহামের জার্সি উপহারে উচ্ছ্বসিত সামান্থা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ এএম
-
সম্প্রতি ভারত সফরে এসেছেন ফুটবল কিংবদন্তি ও ইউনিসেফ শুভেচ্ছাদূত ডেভিড বেকহাম। তিনি মুম্বাইয়ে মেটা ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণী চিত্রাভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
অনুষ্ঠানের ফাঁকে তারা তাদের সমাজসেবামূলক কাজ নিয়ে আলোচনা করেন। বেকহামের সঙ্গে সেখানে নানা বিষয়ে কথা বলেন সামান্থা। অনুষ্ঠানের পর সামান্থা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি। পোস্টে তিনি এই কিংবদন্দি ফুটবলারের প্রশংসায় পঞ্চমুখ হন।
সাক্ষাতে বেকহাম তার মালিকানাধিন ইন্টার মিয়ামির একটি জার্সি সামান্থাকে উপহার দেন। ভিডিওতে সামান্থা বলেন, আমি অনেক বার বলেছি যে, একজন ভালো মেন্টর খুঁজে পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। আর আমি বলতে পারি, এই ব্যক্তিটি, যাকে আজ আমি সাক্ষাৎ করতে যাচ্ছি, সত্যিই প্রতিটি দিক থেকে অনুপ্রেরণামূলক।
বেকহামের সঙ্গে সাক্ষাতের পর অভিনেত্রী বলেন, ডিসিপ্লিনে পূর্ণ, এক অসাধারণ বাবা, অসাধারণ স্বামী, কমিউনিটির জন্য এক বিশাল স্তম্ভ, আর যদি আপনি মেন্টর খুঁজেন, তাহলে আমি মনে করি, তিনি হচ্ছেন সেই ব্যক্তি, যাকে আপনার অনুসরণ করা উচিত।
ভারত সফরের সময়ে বিষাখাপত্তনমে স্কুলশিশুদের সঙ্গে সময় কাটান ডেভিড বেকহাম। এছাড়া মুম্বাইয়ে একটি হোটেলে ‘দাল কি চাট’ তৈরি শেখেন।
সামাজিকমাধ্যমে ভারত সফর নিয়ে তিনি লিখেছেন, এত মানুষের ভালোবাসা এবং সদয় আচরণে আমি মুগ্ধ। ধন্যবাদ আমার ঐতিহ্যবাহী অভ্যর্থনা এবং দাল কি চাট শেখানোর জন্য। মুম্বাইয়ে কিছু সুন্দর স্মৃতি তৈরি করছি।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার ডেভিড বেকহাম ইংল্যান্ডের সাবেক ফুটবল অধিনায়ক এবং বর্তমানে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন।
এদিকে, জনপ্রিয় তেলুগু অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সবশেষ তাকে প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানী’তে দেখা গেছে। এ ছাড়া চলতি মুক্তির অপেক্ষায় থাকা ‘শুভম’ ছবিতে তিনি যুক্ত আছেন প্রযোজক হিসেবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন