এ সম্পর্কিত আরও খবর
ইলেকট্রনিকস পণ্যের নতুন ব্র্যান্ড অর্কার প্রথম বিক্রয়কেন্দ্র চালু
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম
-
ছবি: সংগৃহীত
ইলেকট্রনিকস পণ্যের ব্যবসায় যুক্ত হয়েছে আকিজ রিসোর্স গ্রুপ। তারই অংশ হিসেবে অর্কা ব্র্যান্ডের প্রথম বিক্রয়কেন্দ্র চালু হয়েছে। প্রাথমিকভাবে বিক্রয়কেন্দ্রটিতে বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বিক্রি হবে। ভবিষ্যতে নিজেদের উৎপাদিত পণ্যই বিক্রি করবে অর্কা।
রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে গতকাল বৃহস্পতিবার অর্কার প্রথম বিক্রয়কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় আকিজ কনজ্যুমার ইলেকট্রনিকসের প্রধান ব্যবসা কর্মকর্তা মো. আবু তারিক জিয়া চৌধুরী, আকিজ রিসোর্সের ক্লাস্টার সিইও শাহরিয়ার ইশতিয়াক হালিম, প্রধান ব্যবসা উন্নয়ন কর্মকর্তা তৌফিক হাসান, ক্লাস্টার প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) আশফাক হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আকিজ রিসোর্স জানায়, অর্কা হবে একটি কমপ্লিট হোম অ্যাপ্লায়েন্স ও অফিস সলিউশন। এখানে রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন, ওভেনসহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পণ্য পাওয়া যাবে। বর্তমানে স্যামসাং, এলজি, হিটাচি, হায়ার, ওয়ার্লপুল, প্যানাসনিক, ফিলিপসসহ বিশ্বের খ্যাতনামা ব্র্যান্ডের পণ্য বিক্রয়কেন্দ্রে থাকবে।
শিল্প গ্রুপটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চলতি বছরের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন শহরে অর্কার ২৫টি বিক্রয়কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। ২০২৮ সালের মধ্যে সারা দেশে ১০০টি বিক্রয়কেন্দ্র স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
আকিজ কনজ্যুমার ইলেকট্রনিকসের প্রধান ব্যবসা কর্মকর্তা মো. আবু তারিক জিয়া চৌধুরী বলেন, ‘আকিজ রিসোর্স দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে সফলভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের গ্রাহকদের উন্নত সেবা ও মানসম্মত পণ্য দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।’
আবু তারিক জিয়া চৌধুরী আরও বলেন, ‘বর্তমানে পণ্যের প্রাপ্যতা কোনো বড় চ্যালেঞ্জ নয়, চ্যালেঞ্জ হচ্ছে বিক্রয়োত্তর সেবা। অর্কার সঙ্গে অন্যদের মূল পার্থক্য হবে এখানেই। আমরা গ্রাহকদের সর্বোচ্চ বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করব। কোনো ক্রেতা পণ্য নিয়ে অভিযোগ করলে ২৪ ঘণ্টার মধ্যে তা সমাধান করা হবে।’
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন