এ সম্পর্কিত আরও খবর
ঢাকায় অনুষ্ঠিত হলো ফাস্ট ওয়াশ ম্যানস হাফ ম্যারাথন
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় সুশৃঙ্খল ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এএমআইএস (AMIS) সার্টিফায়েড “Fast Wash Dhaka Man’s Half Marathon 2026 powered by Reedisha Delice Slice Cake”। প্রতিযোগিতাটির আয়োজন করে দেশের ক্রীড়া সংগঠন স্পোর্টস বাংলা (Sports Bangla)।
এই ম্যারাথনে দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় এক হাজার জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। দৌড় প্রতিযোগিতাটি রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটার থেকে শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়।
ইভেন্টটিতে ২১ দশমিক ১ কিলোমিটার (হাফ ম্যারাথন) এবং ১০ কিলোমিটার রান মোট দুটি ক্যাটাগরি ছিল। প্রতিটি ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ৫ জন করে মোট ১০ জন রানারকে পোডিয়াম সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি তাদের সুস্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি বিবেচনায় রেখে মোট ১ লক্ষ টাকার নিউট্রিশন প্রোগ্রামের আওতায় অন্তর্ভুক্ত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোহিনুর কেমিক্যাল কম্পানি বাংলাদেশ লিমিডেট-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- ব্র্যান্ড গোলাম কিবরিয়া সরকার।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন