এ সম্পর্কিত আরও খবর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার দাবি উঠেছে খামেনির জানাজায়
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম
-
ছবি: সংগৃহীত
ইরানের রাজধানী তেহরানে আয়োজিত প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া বিপুলসংখ্যক শোকাহত মানুষের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী স্লোগান ধ্বনিত হয়েছে। সমাবেশে কিছু অংশগ্রহণকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠোর অবস্থান ও প্রতিশোধের দাবি জানান।
রোববার (৫ জুলাই) জানাজায় অংশ নেওয়া ৪২ বছর বয়সী নার্স জিবা নাদেরি বলেন, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যে নির্দেশ দেবেন, ইরানের জনগণের তা-ই অনুসরণ করা উচিত। তিনি বলেন, প্রতিশোধের আহ্বান তিনি শুনেছেন, তবে কী করতে হবে সে সিদ্ধান্ত নেতৃত্বের পক্ষ থেকেই আসা উচিত এবং জনগণের তা মেনে চলা উচিত।
এদিকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা এলাকায় টানানো বিভিন্ন পোস্টার ও দেয়াললিখনে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে উসকানিমূলক বার্তা দেখা গেছে।
জানাজার নামাজের আগে অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি মোহাম্মদ রাসৌলি। তিনি সমবেত জনতার সঙ্গে ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগান দেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ টেনে প্রশ্ন করেন, “বিশ্বের সবচেয়ে জঘন্য মানুষটি এখনও বেঁচে আছে কেন?” এ বক্তব্যের পর উপস্থিত জনতার একাংশ উল্লাস প্রকাশ করে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন