এ সম্পর্কিত আরও খবর
ইসরাইল সীমান্ত পর্যন্ত সেনা মোতায়েন করবে লেবানন: প্রেসিডেন্ট জোসেফ আউন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১২:৩৯ পিএম
-
ছবি: সংগৃহীত
নিজ দেশের পুরো ভূখণ্ডে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরাইল সীমান্ত পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে হওয়া সাম্প্রতিক শান্তিচুক্তি নিয়েও আলোচনা হয়।
এদিকে অ্যাডমিরাল কুপার লেবাননের সেনাপ্রধান রডলফ হাইকালের সঙ্গেও বৈঠক করেছেন। লেবাননের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে দেশটির নিরাপত্তা পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
শান্তিচুক্তির শর্ত অনুযায়ী, লেবাননের সেনাবাহিনীকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ইসরাইল জানিয়েছে, দক্ষিণ লেবাননে থাকা তাদের সেনারা আপাতত অবস্থান ছাড়বে না।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, লেবাননের কোনো অংশ দখলের পরিকল্পনা তাদের নেই। তবে হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলি সেনারা সেখান থেকে সরবে না।
ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধানের লেবানন সফরের মধ্যেই এ মন্তব্য করেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন