এ সম্পর্কিত আরও খবর
যুদ্ধিবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা অব্যহত, নিহত বেড়ে ১৬
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
-
ছবি: সংগৃহীত
দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরাইলি হামলায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। লেবাননের সিভিল ডিফেন্স এজেন্সি শনিবার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির দেওয়া তথ্য জানা গেছে, শনিবার ভোর থেকে নাবাতিয়েহ এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হামলায় নিহত ১৬ জনের লাশ এবং আহত ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা জানান, শনিবারের প্রথম প্রহর থেকেই তারা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করছেন। চলমান হামলার কারণে উদ্ধারকাজে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৯৮০ জনেরও বেশি নিহত এবং ১২ হাজার ১ জনেরও বেশি আহত হয়েছেন।
উল্লেখ্য, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সর্বশেষ যুদ্ধবিরতি সংক্রান্ত ঘোষণা দেওয়ার মাত্র একদিন পরই এই হামলার ঘটনা ঘটল। এতে অঞ্চলে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: আল জাজিরা
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন