এ সম্পর্কিত আরও খবর
বট বাহিনী দিয়ে ইসরাইলের বিরুদ্ধে জনমত তৈরির অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১২ মে ২০২৬, ১০:০১ এএম
-
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক দুর্বল করতে পাকিস্তানের বিরুদ্ধে ‘ডিজিটাল যুদ্ধের’ অভিযোগ নেতানিয়াহুর
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, পাকিস্তানসহ কয়েকটি দেশ ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও বট ফার্ম ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্পর্ক দুর্বল করার চেষ্টা চালাচ্ছে।
সম্প্রতি সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান সিক্সটি মিনিটস-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কার্যক্রমকে ‘গুপ্ত ডিজিটাল যুদ্ধক্ষেত্র’ হিসেবে উল্লেখ করেন। নেতানিয়াহুর দাবি, সামরিক সংঘাতের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও ইসরাইলের বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে।
তরুণ আমেরিকানদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন কমে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছু দেশ ভুয়া পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো ইসরাইলের প্রতি আমেরিকানদের সহানুভূতি কমিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইল জোটকে দুর্বল করা।
উদাহরণ হিসেবে নেতানিয়াহু বলেন, অনেক সময় এমন বার্তা দেখা যায় যেখানে নিজেকে ‘খাঁটি টেক্সাসবাসী’ দাবি করে ইসরাইলবিরোধী মত প্রকাশ করা হয়। পরে অনুসন্ধানে দেখা যায়, সেই বার্তা পাকিস্তানের কোনো বেসমেন্ট থেকে পরিচালিত হয়েছে।
তিনি আরও বলেন, ইসরাইল বর্তমানে একাধিক রণাঙ্গনে লড়াই করছে, তবে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার এই ‘অষ্টম রণাঙ্গনে’ দেশটি সবচেয়ে বেশি চাপে রয়েছে।
তবে শুধু পাকিস্তান নয়, আরও কয়েকটি দেশ এই ধরনের কার্যক্রমে জড়িত বলেও দাবি করেন নেতানিয়াহু। যদিও পাকিস্তানকে তিনি একটি নির্দিষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, ইসরাইল ও পাকিস্তানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। গাজা ও ইরান ইস্যুতে ইসরাইলের সমালোচনায় বরাবরই সরব ইসলামাবাদ। পাশাপাশি চলমান আঞ্চলিক উত্তেজনায় মধ্যস্থতাকারীর ভূমিকায়ও নিজেদের অবস্থান তুলে ধরছে পাকিস্তান।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন