এ সম্পর্কিত আরও খবর
পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৫ জন পুলিশ সদস্য নিহত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১১ মে ২০২৬, ০৮:১১ পিএম
-
ছবি: সংগৃহীত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ স্থাপনায় ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আরও কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার (৯ মে) স্থানীয় সময় রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে বান্নু জেলায় এ হামলার ঘটনা ঘটে।
সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরকভর্তি একটি দ্রুতগামী গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী পুলিশ স্থাপনায় সজোরে ধাক্কা দেয়। এতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যা পুরো এলাকা কেঁপে ওঠে এবং স্থাপনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।
ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
রোববার (১০ মে) নিহত পুলিশ সদস্যদের জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়ে শোক প্রকাশ করেন।
একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নিরাপত্তা বাহিনীকেই লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। ঘটনার তদন্ত চলছে।
খাইবার পাখতুনখাওয়ায় সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বেড়ে যাওয়ায় এ ঘটনা নতুন করে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন